
নিজস্ব প্রতিবেদক : নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৩রা জুন) জাতীয় প্রেসক্লাবে মহিলা দলের আলোচনা সভায় মির্জা ফখরুল দাবি করেন, সুষ্ঠু নির্বাচনে ১০টি আসন পাবে না ক্ষমতাসীনরা।
মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। প্রতিটি জিনিসপত্রের দাম আকাশচুম্বি। চুপ করে বসে না থেকে সকলে রাস্তায় বেরিয়ে এসে বিপ্লবের প্রস্তুতি নেয়ার কথা বলেন বিএনপি মহাসচিব।
Leave a Reply