1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
আগামী দু-তিন দিন কমতে পারে তাপমাত্রা - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

আগামী দু-তিন দিন কমতে পারে তাপমাত্রা

  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৬৩ Time View

এরই মধ্যে সারা দেশে অনেক জায়গায় রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। আগামী দু-তিন দিন তাপমাত্রা আরও কিছুটা কমে ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ঢাকার আকাশ আংশিক মেঘলা রয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্র ও শনিবার সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, এর পরের পাঁচ দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছিল সীতাকুণ্ডে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews