1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৫৭ Time View

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের জেঁকে বসেছে তীব্র শীত। সেই সাথে ঘন কুয়াশা মানুষের জীবনযাত্রা আরও বিপর্যস্ত করে তুলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও কমছে না শীতের দাপট। তীব্র শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কাজে যেতে পারছেন না তারা।

হাড়কাঁপানো শীতে ভোগান্তি পোহাচ্ছে উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়। কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে সাধারণ জনজীবন স্থবির হয়ে পড়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ে দেশের সর্বনি¤œ তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার তথ্যানুযায়ী, গত ১৬ ডিসেম্বর থেকেই পঞ্চগড়ে দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হচ্ছে। চলতি সপ্তাহে ১০ থেকে ৯ ডিগ্রির তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ দিন। অপর এক দিন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহজুড়েই এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে।

এদিকে শীতের কারণে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে আউটডোরে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews