1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
আনসারুল্লাহ বাংলাটিমের সদস্যের ৭ বছরের কারাদণ্ড - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

আনসারুল্লাহ বাংলাটিমের সদস্যের ৭ বছরের কারাদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৫ Time View

ফরিদপুরে একটি মামলার পৃথক দুটি ধারায় আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য মো. সালাউদ্দিন ওরফে ক্ষণিকের মুসাফির (২৬) নামে একজনকে ৭ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই সঙ্গে ওই দুটি ধারার একটিতে ২০ হাজার ও অপরটিতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে একটি ধারায় তিন মাসের ও অপরটিতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার দুপুর ২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত পৃথক দুটি ধারায় এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন ওরফে ক্ষণিকের মুসাফির ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মো. জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে। রায় দেওয়ার সময় আসামি আনসারুল্লাহ বাংলা টিমের ওই সদস্য আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর পুলিশ প্রহরায় তাকে ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৮ আগস্ট এন্টিটেরিজম ইউনিটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের মাঝিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সালাউদ্দিনকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে কিছু জিহাদি বই ও মোবাইল উদ্ধার করা হয়। পরে আসামি সালাউদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আর সেই জবানবন্দিতে তিনি আনসারউল্লাহ বাংলাটিমের একজন সদস্য বলে দাবি করেন। সেই সঙ্গে তিনি বিভিন্ন অ্যাপস ব্যবহার করে এ সংগঠনের অন্যান্য সদস্যদের প্রশিক্ষণ প্রদান করতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews