1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিলেন কবির বিন আনোয়ার - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিলেন কবির বিন আনোয়ার

  • Update Time : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ৫৫ Time View

নিজস্ব প্রতিবেদক: এলপিআর এর মেয়াদ শেষে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। বুধবার (১০ই জানুয়ারি) সকালে গণভবনে তার হাতে প্রাথমিক সদস্য পদের ফরম তুলে দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

কবির বিন আনোয়ার ১৯৬৪ সালের পহেলা জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আনোয়ার হোসেন রতু ১৭ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। মা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা একুশে পদকপ্রাপ্ত একজন খ্যাতনামা লেখিকা।

কবির বিন আনোয়ার নিজেও ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি কর্মজীবনে তিনবার জনপ্রশাসন পদক, ও দুইবার বঙ্গবন্ধু ডিজিটাল অ্যাওয়ার্ড অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews