1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
আমেরিকার বেশ কিছু রাজ্য তুষারঝড়ে বিপর্যস্ত - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

আমেরিকার বেশ কিছু রাজ্য তুষারঝড়ে বিপর্যস্ত

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক মাস ধরেই বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সম্মুখীন হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, নিউ জার্সি, ভার্জিনিয়া এবং ক্যারোলিনায় তীব্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। যুক্তরাজ্যের পূর্ব ইয়র্কশায়ার কাউন্টিতে ভারীবৃষ্টি হচ্ছে। বন্যার আশংকায় জারি করা হয়েছে সতর্কতা। গত কয়েকদিনে প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে জার্মানি ও নেদারল্যান্ডেসে। এদিকে, দক্ষিণ আফ্রিকায় বন্যায় অন্তত ৭জন নিহত হয়েছেন।

ভারি বৃষ্টি-বন্যা আর ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের লেক্সিংটন, কলোরাডোসহ বেশ কিছু রাজ্য এখনো তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত। এর মধ্যেই নিউ ইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া ও নিউ জার্সি, এবং দক্ষিণ পূর্বাঞ্চলের ভার্জিনিয়া এবং ক্যারোলিনায় তীব্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

যুক্তরাজ্যের পূর্ব ইয়র্কশায়ার কাউন্টিতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার আশংকায় সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি জার্মানি ও নেদারল্যান্ডসে গত কয়েকদিনে প্রবল বর্ষণে পানি বেড়ে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সরিয়ে নেয়া হচ্ছে গবাদিপশু ও বাসিন্দাদের। দেশ দুটির প্রতিবেশি দেশ বেলজিয়ামেও ভারি বৃষ্টির পূর্বভাস দিছে দেশটির আবহাওয়া অফিস।

এদিকে, দক্ষিণ আফ্রিকায়ও প্রচণ্ড ঝড়-বৃষ্টি এবং আকস্মিক বন্যায় প্রানহানীর ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

অন্যদিকে, ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে ভূমিকম্পটি আঘাত হানে। তবে, এখন পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews