1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
আরব লিগের জরুরি বৈঠকের আহ্বান ফিলিস্তিনের - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

আরব লিগের জরুরি বৈঠকের আহ্বান ফিলিস্তিনের

  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৫৫ Time View

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের হামলা চালিয়েছে শনিবার। এতে বহু ইসরাইলি নিহত হয়েছেন। অনেককে জিম্মি করা হয়েছে। এ ঘটনার পর ইসরাইলের পাল্টা হামলায় বড় ধরনের যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এমন পরিস্থিতিতে আরব লিগের জরুরি মিটিং আহ্বান করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আরব লিগে দেশটির স্থায়ী প্রতিনিধি মোহান্নাদ আকলুক পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি মিটিং আহ্বান করে একটি অনুরোধ জমা দিয়েছেন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি চলমান আগ্রাসনের আলোকে এই মিটিং আহ্বান করা হয়েছে। আল আকসা মসজিদ চত্বরে হাজারো বসতি স্থাপনকারী ও ইসরাইলি কর্মকর্তারা গত কয়েকদিনে প্রবেশ করেছেন। এর ফলে সৃষ্ট উত্তেজনায় এই আগ্রাসন।

এদিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের সহিংস নীতিকে ‘টাইম বোমা’ আখ্যায়িত করে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গীত ফিলিস্তিনি গাজা উপত্যকায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

আবুল গীতকে উদ্ধৃত করে আরব লীগের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের সহিংস ও চরমপন্থী নীতির অব্যাহত বাস্তবায়ন একটি টাইম বোমা, যা অদূর ভবিষ্যতে স্থিতিশীলতার জন্য এই অঞ্চলকে গুরুতর সুযোগ থেকে বঞ্চিত করবে।’

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় শনিবার থেকে রোববার পর্যন্ত কমপক্ষে ৩১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২০ শিশু রয়েছে। আহত হয়েছেন প্রায় দুই হাজার। আজ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ খবর জানিয়েছে।

আলজাজিরার খবর বলছে, ইসরাইলে গতকাল থেকে চালানো হামাসের হামলায় অন্তত ৪০০ ইসরাইলি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews