1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
ইসরাইলকে ইরানের হুশিয়ারি, ‘সময় শেষ’ - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

ইসরাইলকে ইরানের হুশিয়ারি, ‘সময় শেষ’

  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৪৫ Time View

গাজার আল-আহলি হাসপাতালে হামলার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান অভিযোগ করে বলেছেন, হাসপাতালে নিরপরাধ নারী ও শিশুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার আল-আহলি হাসপাতালে মঙ্গলবার রাতে ভয়াবহ হামলা চালায় ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৫০০ জন প্রাণ হারিয়েছেন। হামলার সময় হাসপাতালে কয়েক শ’ মানুষ আশ্রয় নিয়েছিলেন। আল জাজিরা বলেছে, কোনো সতর্কবার্তা ছাড়াই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ইসরাইলি বাহিনী জড়িত নয় বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)।

এ ঘটনায় অন্যান্য আরব দেশের পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘গাজার হাসপাতালে হামলা চালিয়ে কমপক্ষে এক হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে ইহুদিবাদী শাসকগোষ্ঠী। যা আইএসের কর্মকাণ্ডের চেয়েও ঘৃণ্য অপরাধ। সময় এসেছে তাদের বিরুদ্ধে বিশ্বকে এক হওয়ার। টাইম ইজ ওভার।’

হাসপাতালে বোমা হামলায় গাজার মানবিক পরিস্থিতি বর্ণনার করার মতো পর্যায়ে নেই বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইসরাইলি আগ্রাসনে পুরো গাজা অনিরাপদ।

গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামাসের হামলায় অন্তত ১৪০০ ইসরাইলি নিহত হয়। একই দিন গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। অব্যাহত হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews