
নিজস্ব প্রতিবেদক : জোট, মহাজোট নয়, সংসদের ৩’শ আসনে এককভাবে জাতীয় পার্টি লড়বে বলে আবারও জানিয়েছেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।
আজ বুধবার (৬ই ডিসেম্বর) বনানীর পার্টি কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন ভাগাভাগি নয় নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা করতে সন্ধ্যায় আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠকে বসবেন তারা।
তবে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাদের বৈঠকের খবরটি ঠিক নয় বলেও জানান তিনি।
Leave a Reply