1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
একসঙ্গে ২০ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে - www.khojbd24.com
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

একসঙ্গে ২০ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৬ Time View

দিনাজপুরের বীরগঞ্জে ২০ জোড়া অসহায় তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে নবদম্পতিদের প্রয়োজনীয় আসবাবপত্র দেওয়া হয়েছে।

যৌতুকের কুপ্রভাব এবং ধর্মীয়ভাবে যৌতুক দেওয়া-নেওয়ার নিষেধাজ্ঞা প্রতিটি ঘরে ঘরে সবার মাঝে ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

বৃহস্পতিবার বিকালে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সকাল থেকেই মানুষ ওই মাঠে আসেন যৌতুকবিহীন বিয়ে দেখার জন্য। পরে কুড়ি জোড়া তরুণ-তরুণীকে বর ও কনে সাজিয়ে আনা হয়। তাদের বিয়ে পড়ান মাওলানা আবেদ আলী। আগামীর দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি কামনায় তাদের জন্য দোয়া কামনা করা হয়।

পরে নবদম্পতিদের হাতে সেলাইমেশিন, ছাগল, লেপ-তোশক, রান্নাঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, হাঁড়ি-পাতিলসহ প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, এসব কনের বাবা-মা অত্যন্ত গরিব। তাদের বিয়ে দেওয়ার সামর্থ্য নেই বললেই চলে। আর তাই বিয়ের এমন আয়োজন করা হয়। উদ্দেশ্য কনেকে যোগ্য পাত্রের হাতে তুলে দেওয়া; একইসঙ্গে যৌতুকের ধর্মীয় বিধি-নিষেধ মেনে যৌতুকবিহীন বিয়েতে সাধারণ মানুষের মাঝে এ বার্তা পৌঁছে দেওয়া।

এদিকে বিয়ের এই সুন্দর আয়োজনে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. জাকারিয়া জাকা। এ সময় তিনি ২০ জন কনেকে উপহারসামগ্রী প্রদান করেন।

বাংলাদেশ জমিয়তুল উলামা ও ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের তত্ত্বাবধানে বিয়েতে হাজার হাজার উৎসুক জনতার ঢল নামে। আর এই কুড়ি জোড়া নারী-পুরুষের বিয়ের সব তদারকি করেন বাংলাদেশ ইসলাহুল মুসলিমীন পরিষদ দিনাজপুর প্রতিনিধি মাওলানা আইয়ুব আলী আনসারী।

এছাড়াও অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. আবু হুসাইন বিপু, মাওলানা নোমান সিদ্দিক, মাওলানা শাহজালাল নাঈম, মাওলানা সালমান, মো. মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজক মাওলানা আইয়ুব আলী আনসারী জানান, আয়োজক ফরীদ উদ্দীন মাসঊদের উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় তরুণ-তরুণীদের মধ্যে যারা খরচের ভয়ে বৈবাহিক জীবন গঠন করতে পারেন না; তাদের জন্যই যৌতুকবিহীন বিয়ের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া এ ধরনের বিয়ের মাধ্যমে যৌতুকের যে কুপ্রভাব সেটি তুলে ধরা এবং যৌতুক দেওয়া কিংবা নেওয়া যে ধর্মীয়ভাবে নিষেধ সেটিও জনগণের মাঝে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের লক্ষ্য।

প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মো. জাকারিয়া জাকা বলেন, যৌতুক একটি সামাজিক ব্যাধি। আর এই ব্যাধি দূর করার জন্য সরকার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। সরকারের পাশাপাশি সবাই যৌতুকের বিরুদ্ধে রুখে দাঁড়ালে সামাজিক অবক্ষয়ের হাত থেকে মুক্ত হবে সমাজ। যৌতুক দেওয়া কিংবা নেওয়া ধর্মীয়ভাবেও নিষিদ্ধ। এ ধরনের বিয়ে সেই বার্তাই পৌঁছে দেবে প্রতিটি ঘরে ঘরে। তিনি নতুন বিবাহবন্ধনে আবদ্ধ তরুণ-তরুণীদের সামাজিক জীবনে সর্বত্র সাফল্য কামনা করে যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

এ সময় তিনি বীরগঞ্জ-কাহারোল আসনের প্রায় ৫ লাখ ভোটারের নানা সমস্যা সমাধানে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews