1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
এমপি আবদুল হাইয়ের জানাজা অনুষ্ঠিত - www.khojbd24.com
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

এমপি আবদুল হাইয়ের জানাজা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩৯ Time View

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এমপির জানাজা আজ মানিক মিয়া অ্যাভিনিউস্থ ৫নং সংসদ সদস্য ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

জানাজা শেষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপিসহ হুইপবৃন্দের পক্ষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ এবং ঝিনাইদহ অফিসার্স ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

জানাজায় জাতীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঝিনাইদহ জেলা নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঝিনাইদহ জেলার শৈলকূপা  উপজেলার মোহাম্মদপুর গ্রামে চতুর্থ জানাজা শেষে সংসদ সদস্য আব্দুল হাইকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

উল্লেখ্য, থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ১৬ মার্চ ভোরে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ইন্তেকাল করেন। মরহুমের মরদেহ রাত ১টা ৫০ মিনিটে ফ্লাইটযোগে থাইল্যান্ড থেকে ঢাকায় আনা হয়। এর পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে তার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউস্থ ৫নং সংসদ সদস্য ভবন প্রাঙ্গণে আনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews