1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
কয়রায় নানা আয়োজনের মধ্যে দিয়ে শেখ রাজিয়া নাসের এর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

কয়রায় নানা আয়োজনের মধ্যে দিয়ে শেখ রাজিয়া নাসের এর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৫৩ Time View

কয়রা /খুলনা: নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দীন জুয়েল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক শেখ সোহেল উদ্দীন, নৌ-পরিবহন মালিক সমিতির সহসভাপতি শেখ জালাল উদ্দীন রুবেল ও শেখ বেলাল উদ্দীন বাবু’র রত্নগর্ভা মাতা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের দাদিমা শেখ রাজিয়া নাসের এর ৩য় মৃত্যুবার্ষিকী পালন করেছে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ।

শেখ রাজিয়া নাসের এর ৩ য় মৃত্যুবার্ষিকীতে ১৬ নভেম্বর বৃহস্পতিবার দিন ব্যাপী স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’র কয়রার নিজস্ব বাস ভবনে ও ব্যক্তিগত অর্থায়নে এবং সহযোগিতায় উপজেলার সকল মসজিদ-মাদ্রাসায় কোরআন খানি, দোয়া মাহফিল, স্মরণসভা, মন্দিরে প্রার্থনা, এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

অপর দিকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে বিকালে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এছাড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এর আয়োজনে শেখ রাজিয়া নাসের এর ৩য় মৃত্যু বার্ষিকি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews