1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
কলমাকান্দায় ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রার্থী হচ্ছেন রুনা আক্তার - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

কলমাকান্দায় ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রার্থী হচ্ছেন রুনা আক্তার

  • Update Time : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ৬২ Time View

‘তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান হৃদয়ে ধারণ করে আসন্ন কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রার্থী হচ্ছেন- সাংবাদিক এসএম শামীমের সহধর্মিণী ও কলমাকান্দা২৪.কমের নির্বাহী সম্পাদক মোছা: রুনা আক্তার।

ইতোমধ্যেই উপজেলাবাসীকে ক্যালেন্ডারের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধরণ মানুষের সাথে নিজের প্রার্থীতার কথা জানান দিচ্ছেন তিনি।

রুনা আক্তার কলমাকান্দা উপজেলার প্রথম ও একমাত্র অনলাইন নিউজ পোর্টাল ‘কলমাকান্দা২৪.কম’র নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একজন গণমাধ্যমকর্মী হিসেবে তিনি কাজ করেন সমাজের নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার আদায় নিয়ে। এরই ধারাবাহিকতায় এবার জনপ্রতিনিধি হয়ে সরাসরি মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

এ বিষয়ে রুনা আক্তার বলেন, ‘তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ’। এরই অংশ হিসেবে কলমাকান্দাকেও একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই। তিনি বলেন, আসন্ন কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে। ভোটের মালিক জনগণ। তারাই তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন আগামীর নেতৃত্ব।

রুনা আক্তার আরো বলেন, বর্তমান সময়ে সকল স্থানে শিক্ষিত তরুণরা মূল্যায়িত হচ্ছে। তরুণ নেতৃত্বই পাল্টে দিচ্ছে সমাজের অসঙ্গতি, আনছে আমূল পরিবর্তন। তিনি বলেন, আমার এই পদে আরো যারা প্রার্থী হবেন- তাদের মধ্যে জনগণ যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগীতা প্রত্যাশা করছি।

উল্লেখ্য, মোছা: রুনা আক্তারের জন্মস্থান- গ্রাম সাখুয়া ইন্দ্রপুর, ইউনিয়ন কৈলাটি, থানা কলমাকান্দা। এছাড়া বর্তমান ও স্থায়ী ঠিকানা- অটোস্ট্যান্ড, পশ্চিম বাজার, কলমাকান্দা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews