1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
কালীগঞ্জে শীতার্তদের মাঝে নবনির্বাচিত এমপি’র কম্বল বিতরণ - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

কালীগঞ্জে শীতার্তদের মাঝে নবনির্বাচিত এমপি’র কম্বল বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ৫২ Time View

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে এক হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকালে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভুইয়া, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শরিফুল ইসলাম সরকার তোরণ, পৌর কাউন্সিলর মো. আফসার হোসেন ও মো. বাদল হোসেন ভূইয়া প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উম্মে হাফসা নাদিয়া, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর ই জান্নাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোস্তফা মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংবাদিকবৃন্দ।
পরিশেষে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি শীতার্তদের মাঝে এক হাজার পিস কম্বল বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews