1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
কুমারখালীতে এজেন্ট ব্যাংকের ভোল্ট ভেঙে চুরি - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

কুমারখালীতে এজেন্ট ব্যাংকের ভোল্ট ভেঙে চুরি

  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৪৯ Time View

কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিননগরে একটি এজেন্ট ব্যাংকের শাখায় ভল্ট ভেঙে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে দ্বিতীয়তলা ভবনের পেছনে ব্যাংকের জানালার গ্রিল ভেঙে এ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

আলাউদ্দিননগর ইসলামী এজেন্ট ব্যাংকের ইনচার্জ সামছুল আলম জানান, প্রতিদিনের মতো ব্যাংকের কাজ শেষ করে তারা চলে যান। বুধবার সকালে ব্যাংক খোলার পর ভিতরের সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন।

তিনি জানান, চোরচক্র ব্যাংকের ভল্ট ভেঙে ৫ লাখ ২৩ হাজার ৬৬৮ টাকা ও পরিচয় গোপন রাখতে সিসি ক্যামেরার ভিভাইস নিয়ে যায় এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়।

আলাউদ্দিননগর বাজার কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাজু জানান, আলাউদ্দিন নগরে প্রায়ই চুরির ঘটনা ঘটে। কিছুদিন আগে রিগান কম্পিউটার থেকে মূল্যবান ডিভাইস ও নগদ টাকা চুরি হয়। তবে ব্যাংকে পাহারাদার থাকলে চুরি রোধ সম্ভব হতো বলে জানান তিনি।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত চোরচক্র আটকের ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews