1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
কুমিল্লা অশোকতলায় ১০ কেজি গাজা সহ এক মাদক ব্যবসায়ী আটক - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

কুমিল্লা অশোকতলায় ১০ কেজি গাজা সহ এক মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৭০ Time View

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি, কুমিল্লায় বিশেষ অভিযানে কুমিল্লা মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন অশোকতলা এলাকা হতে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২৬ ডিসেম্বর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে মোঃ কামরুল হাসান (৩০)।

র‌্যাব জানান, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews