
লালমনিরহাট প্রতিনিধি: রক্তের প্রয়োজন হয় জীবনের তরে তাই রক্তদাতা তৈরি হোক সোনার বাংলার প্রতিটি ঘরে ঘরে।
মানবতার 🩸কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে -এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে অরাজনৈতিক সেচ্ছাসেবি মূলক প্রাণের সংগঠন কাশিয়াবাড়িরহাট ব্লাড ডোনার সোসাইটি (কেবিডিএস)।
ইহা একটি অরাজনৈতিক সংগঠন যাহা মানবতারতার কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, মানবতার এই সংগঠনে আল মেজবা রায়হান প্রচার সম্পাদক কেবিডিএস, রাশেদ বাবু মডারেটর কেবিডিএস, কৃষ্ণ কুমার শর্মা সাহিত্য সম্পাদক কেবিডিএস,এবং দিকনির্দেশনামূলক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন মো:সবুজ রানা (সভাপতি) কেবিডিএস
সহ কাশিয়াবাড়িহাট ব্লাড ডোনার সোসাইটি কেবিডিএস এর সকল সদস্য ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
অতি দ্রুত তিনশতম ব্লাড ডোনেশন হওয়ায় কেবিডিএস এর কমিটি বৃন্দ সদস্য সহ রক্তদাতা সেচ্ছাসেবী ভাই ও বোনদের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জনাব সজিব আহম্মেদ প্রতিষ্ঠাতা পরিচালক কেবিডিএস, সদস্য সেবা নীড় রংপুর, সাবেক অর্থ সম্পাদক বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি। তিনি এই মানবতার সংগঠনটি গতিশীল করার লক্ষ্য সবার একান্ত সহযোগিতা কামনা করেন।
Leave a Reply