1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
কোনো রোগী ভুল চিকিৎসার শিকার হলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

কোনো রোগী ভুল চিকিৎসার শিকার হলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৫ Time View

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, আমার প্রথম লক্ষ্য চিকিৎসা ব্যবস্থাটা সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারি কিনা। সেই লক্ষ্যেই আমি যদি প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলার হাসপাতালগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি তাহলে গ্রামগঞ্জের কোনো রোগী চিকিৎসা নিতে ঢাকা বা চিটাগাং শহরে ভিড় করবে না। এছাড়াও স্বাস্থ্য খাতকে দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, কোনো রোগী চিকিৎসক দ্বারা ভুল চিকিৎসার শিকার হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানুষের চিকিৎসাসেবা নিতে যাতে কোনো বিড়ম্বনা না হয়, সেই লক্ষ্যে আমি কাজ করছি।

গ্রামে চিকিৎসক না থাকার বিষয় নিয়ে মন্ত্রী জানান, গ্রামে চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার বিষয়ে তিনি কাজ করছেন।

এ সময় জেলা সিভিল সার্জন মো. মিনহাজ উদ্দিনসহ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews