1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
খাগড়াছড়িতে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

খাগড়াছড়িতে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট

  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৪৫ Time View

খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দীঘিনালার মেরুং ইউনিয়নের বেশ কিছু গ্রাম এখনও পানিবন্দি। চেঙ্গী নদীতে এখনও তীব্র স্রোত থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম।

আজ শনিবার (২৪শে আগস্ট) সকাল পর্যন্ত খাগড়াছড়ি সদর, দীঘিনালা সদর, মহালছড়ি ও পানছড়ি সদরে বন্যা পরিস্থিতি উন্নতির খবর পাওয়া গেছে। কিন্তু পাহাড়ি ঢল অব্যাহত থাকায় রামগড়ের নিম্নাঞ্চল ও দীঘিনালার মেরুং ইউনিয়নের বেশ কিছু গ্রাম এখনও পানিবন্দি রয়েছে।

বন্যার্তদের পাশে খাগড়াছড়ি জেলা প্রশাসক, সামরিক বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। শুকনো-রান্না করা খাবার, ওষুধ, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামি, পাহাড়ি ছাত্র পরিষদ ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews