1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
খালেদা জিয়ার আবেদনের শুনানি ১ নভেম্বর পর্যন্ত মুলতবি - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

খালেদা জিয়ার আবেদনের শুনানি ১ নভেম্বর পর্যন্ত মুলতবি

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৪৪ Time View

নাইকো দুর্নীতি মামলায় বিচারিক আদালতে নথি দেখে দেখে বাদীপক্ষের (দুদক) সাক্ষ্য নেওয়ার বৈধতা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের শুনানি আগামী ১ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার শুনানি নিয়ে ওই সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন।

ঢাকার বিশেষ জজ আদালত ৯-এ মামলার কার্যক্রম চলছে। এই মামলায় বিচারিক আদালতে নথি দেখে দেখে বাদীপক্ষের ১ নম্বর সাক্ষীর সাক্ষ্য নেওয়াকে কেন্দ্র করে ২০ জুন বিচারিক আদালত এক আদেশ দেন। সেই আদেশ সূত্রে গত আগস্টে হাইকোর্টে আবেদনটি করেন খালেদা জিয়া। এই আবেদনের ওপর মঙ্গল ও বুধবার শুনানি হয়।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী, তাকে সহায়তা করেন আইনজীবী কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ এবং দুদকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। দুদকের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করেন। ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews