1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
গড়ে দুই টুকরো রুটি খেয়ে বেঁচে আছেন গাজাবাসী: জাতিসংঘ - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

গড়ে দুই টুকরো রুটি খেয়ে বেঁচে আছেন গাজাবাসী: জাতিসংঘ

  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৪২ Time View

তিন সপ্তাহের বেশি সময় ধরে ইসরাইলের নির্বিচার বোমা হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়। সেখানে খাবার, পানি ও ওষুধের তীব্র সংকট চলছে। জাতিসংঘ জানিয়েছে— ইসরাইলের সর্বাত্মক অবরোধের কারণে আটার তৈরি মাত্র দুই টুকরো রুটি খেয়ে গাজাবাসী বেঁচে আছেন।

শনিবার জাতিসংঘের বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এপির।

অবরুদ্ধ গাজায় খাবার, পানি ও জ্বালানির সীমিত মজুত এবং ইসরাইলি অবরোধে চরম মানবেতর সময় কাটছে গাজাবাসীর। অসহায় গাজাবাসী এখন পানির অভাবে চিৎকার করে কাঁদছে। বিভিন্ন দেশ থেকে ত্রাণ সহায়তা পেলেও প্রয়োজনের তুলনায় তা একেবারেই অপর্যাপ্ত।

জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টিনিয়ান রিফিউজিসের (ইউএনআরডব্লিউএ) পরিচালক থমাস হোয়াইট বলেন, টানা ২৯ দিন ধরে ইসরাইলের নির্বিচারে বোমা হামলায় গাজা উপত্যকা এখন মৃত্যুপুরী। গাজার কোনো জায়গাই নিরাপদ নয়।

এক ভিডিও ব্রিফিংয়ে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) ১৭ লাখ গাজাবাসীকে রুটির জোগানের লক্ষ্যে প্রায় ৮৯টি বেকারিকে সহায়তা দিচ্ছে। এখন এই অঞ্চলের মানুষেরা রুটির বদলে একটু পানির খোঁজে আছেন।

জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক উপসমন্বয়ক এবং ফিলিস্তিনি ভূখণ্ডের মানবিক সমন্বয়কারী লিন হেস্টিংস বলেন, ‘ইসরাইলের তিনটি পানি সরবরাহ লাইনের মধ্যে মাত্র একটি চালু আছে। তাই অনেকে লবণাক্ত বা লবণাক্ত ভূগর্ভস্থ পানির ব্যবহার করছে।’

এদিকে জাতিসংঘের মানবিকবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, ‘গাজায় জ্বালানি প্রবেশের অনুমতির জন্য ইসরাইল, মিশর, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে। বিভিন্ন প্রতিষ্ঠান, হাসপাতাল এবং পানি ও বিদ্যুৎ বিতরণের জন্য জ্বালানি জরুরি।’

ইউএনআরডব্লিউএর ১৪৯টি আশ্রয়কেন্দ্রে গাজার প্রায় ছয় লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। এদের বেশিরভাগই স্কুল। কিন্তু গত ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরাইলের তীব্র স্থল ও বিমান হামলায় সংস্থাটি উত্তর গাজার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২৯৯ জনে। নিহতদের মধ্যে ৯ হাজার ১৫৫ জনই গাজার এবং বাকি ১৪৪ জন ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিমতীরের। এ ছাড়া ইসরাইলি হামলায় আহত হয়েছেন অন্তত ২৬ হাজার ২০০ জন। আহতদের মধ্যে ২৪ হাজার গাজার অধিবাসী, বাকিরা পশ্চিমতীরের। হামাসের হামলায় ইসরাইলের দেড় হাজারের বেশি নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews