1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
গহীন পাহাড়ে নিয়ে যুবককে গুলি করে হত্যা - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

গহীন পাহাড়ে নিয়ে যুবককে গুলি করে হত্যা

  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৪৫ Time View

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড় থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার বাইশারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাবার প্লট নামক স্থান থেকে লাশটি উদ্ধার হয়।

নিহত শহিদুল ইসলাম ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের করলিয়া মুরা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাবার বাগানের শ্রমিকরা রোববার ভোরে কাজে যাওয়ার সময় শহিদুলের লাশ দেখতে পায়। পরে তারা রাবার বাগানের সুপারভাইজারকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুরুল্লাহ ভূইয়া জানান, নিহতের শরীরের আঘাত ও দেশীয় তৈরি অস্ত্রের গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের চাচা শাহাবুদ্দিন জানান, শনিবার রাত ৯টা পর্যন্ত সে এলাকাতেই ছিল। হয়তো গভীর রাতে তাকে পাহাড়ে নিয়ে হত্যা করা হয়েছে।

এ রিপোর্ট লেখার সময় বেলা সাড়ে ১১টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি, মামলাও হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে নিহতের চাচা বাদী হয়ে মামলা করবেন বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews