1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
গাজায় দুইদিনে ইসরাইলের হামলায় নিহত ৩৯০ - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন

গাজায় দুইদিনে ইসরাইলের হামলায় নিহত ৩৯০

  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরাইলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। প্রাণ গেছে ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনির। এই নিহতদের ৭০ শতাংশই নারী, শিশু,অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরী এবং বয়স্ক লোকজন।

গোটা বিশ্ব শান্তি-সমঝোতা নিয়ে ইসরাইলের ওপরে চাপ বাড়ালেও যুদ্ধের গতি যেন বাড়ছেই। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, দুইদিনে গাজায় ৩৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭৩৪ জন।

ইসরাইল সামিরক অভিযান শুরুর পর থেকে সাত দিনের যুদ্ধবিরতির সময়টি বাদ দিয়ে দিনে গড়ে প্রায় তিনশ করে মানুষ নিহত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক ইমার্জেন্সি ডিরেক্টর রিচার্ড ব্রেনান বলেছেন তিনি এ তথ্যকে বিশ্বাসযোগ্যই মনে করেন।

যুদ্ধ ক্ষেত্রে মৃতের সংখ্যা নির্ধারণ একটি কঠিন বিষয় এবং গাজার শহরের চিকিৎসকরা বলছেন মৃতের সংখ্যা আরও বেশি হবে। কারণ যাদের হাসপাতালে নেওয়া যায়নি বা যারা ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছে তাদের গণনা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews