1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

  • Update Time : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ৮৪ Time View

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করছেন কারখানার শ্রমিকরা। এসময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।

আজ সোমবার (২২ শে জানুয়ারি) সকালে মৌচাক এলাকায় কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে কোকলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার শ্রমিকরা প্রতিষ্ঠানটির গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় কারখানার ভেতরে অবস্থান করা স্টাফ ও শ্রমিকরা বাইরে অবস্থান করা শ্রমিকদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে বাইরের শ্রমিক ও কারখানার ভেতরের শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এ সময় শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলে তারা উত্তেজিত হন। এক পর্যায়ে শ্রমিকরা কারখানা ভাঙচুরের চেষ্টা করেন এবং মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ বাধ্য হয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews