1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
গাজীপুর-৫ (কালীগঞ্জ, পূবাইল, বাড়িয়া) নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে নৌকার সমর্থককে জরিমানা - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

গাজীপুর-৫ (কালীগঞ্জ, পূবাইল, বাড়িয়া) নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে নৌকার সমর্থককে জরিমানা

  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ Time View

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে মেহের আফরোজ চুমকির নৌকা প্রতীকের সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদাল পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে হাফছা নাদিয়া। এসময় উপস্থিত ছিলেন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশ।
সহকারী কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের সাইলদিয়া গ্রামে পাকা রাস্তার উপর মেহের আফরোজ চুমকির নৌকা প্রতীকের পক্ষে তোরণ নির্মাণ করেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও আব্দুল আজিজ খানের পুত্র আরিফুল ইসলাম রানা (৩৪)। শনিবার সকালে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ ধারায় আরিফুল ইসলাম রানাকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews