1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
গাবতলীতে আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছে - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

গাবতলীতে আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছে

  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৫১ Time View

রাজধানীর গাবতলীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়েছে।

সোমবার বিকালে গাবতলী বাস টার্মিনাল এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। সমাবেশে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। তাদের স্লোগানে বাস টার্মিনাল এলাকা মুখরিত হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews