আবু মোঃ শোয়েব ডন ঘাটাইল টাংগাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি জাহিদুর রহমান দিপু সরকার কে সংবর্ধনা দিয়েছে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার ১৩ আগষ্ট দুপুরে মোটরসাইকেল শোভাযাত্রা করে ঘাটাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধলাপাড়া এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে গণসংযোগ করে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি জাহিদুর রহমান দিপু সরকার বলেন আপনারা দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ছাত্র জনতার আন্দোলনে হাসিনার পতন ঘটেছে। এটা আমাদের বিজয়ের প্রথম ধাপ আপনারা শান্ত থাকবেন হিন্দু ভাইদের বাড়ী এবং মন্দির সকলে পাহাড়া দিবেন। আমাদের এখন ধৈর্য্য ধরতে হবে কারো বাড়ীতে দোকানে হামলা করা যাবে না সকলের সাথে সৌহার্দপূর্ণ আচরণ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া জামাল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, পৌর যুবদলের সাবেক সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম শহিদ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাগর, হাসানুজ্জামান তরুণ, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আফজালুর রহমান আফজাল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মিরাদ হাসান রুবেল ভূইয়া, ধলাপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাহবুব, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হারেজ আলী, ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম, সহ উপজেলা, ইউনিয়ন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন। আবু মোঃ শোয়েব ডন ঘাটাইল ০১৭৪১৫৬১১১১