1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
চরবাসীর ছেলে হিসেবে ঈগল মার্কার ভোট চাই, সালাউদ্দিন মাহমুদ জাহিদ - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

চরবাসীর ছেলে হিসেবে ঈগল মার্কার ভোট চাই, সালাউদ্দিন মাহমুদ জাহিদ

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ Time View

দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক বরাদ্দ পেয়ে জনগণের স্বতন্ত্র প্রার্থী মানিকগঞ্জ-১ আসনের জনপ্রিয় ব্যাক্তি কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সালাউদ্দিন মাহমুদ জাহিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নির্বাচনের সুযোগ দিয়েছেন। আজ আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।

আমার মার্কা ঈগল। আমি বিশ্বাস করি, এই ঈগল মার্কা সবার পরিচিত মার্কা। শুধু তাই নয়, এবার মানিকগঞ্জ-১ আসনে ঈগল হলো উন্নয়নের মার্কা।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়ন পরিষদ মাঠ চত্বরে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সবার অংশগ্রহণের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আমার বিশ্বাস, আমার নির্বাচনী এলাকার আপামর জনগণ ঈগল মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে কথা বলার সুযোগ করে দিবেন। আমার নির্বাচনী এলাকার ভোটাররা ঈগলে ভোট দিয়ে আমাকে এমপি বানিয়ে সংসদে পাঠাবেন। এ ছাড়াও জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানাবেন বলে আমি বিশ্বাস করি।তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ আমাকেই বেছে নিবেন। চরবাসীর সন্তান হিসেবে আমি আপনাদের দোয়া ও ঈগল মার্কার ভোট চাই। এসময় বাচামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এবিএম আনোয়ারুল।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আবুল কাসেম,দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ফরিদ আহমেদ, দৌলতপুর সদর চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফিক,উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান সুমন,উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষায়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা,সদ্য উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম আতোয়ার রহমান প্রমুখ। মতবিনিময় সভায় হাজার হাজার লোকের সুমাগম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews