হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে রাজারভিটা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষকের হাতে, একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পোষ্ট অফিস মোড়ে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। ঐ শিক্ষক ও অধ্যক্ষ রাজারভিটা ইসলামীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে। রাজারভিটা ইসলামি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ মিনহাজুল ইসলামের নেতৃত্বে ঐ মাদ্রাসার একদল শিক্ষার্থী সকাল থেকে উপজেলার বিভিন্ন রাস্তা ও প্রতিষ্ঠান পরিষ্কারের কাজে অংশ গ্রহন করেন। শিক্ষার্থীদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করতে গেলে, হঠাৎ করে একই মাদ্রাসার সহকারী শিক্ষক (আইসিটি) মোঃ তাইবুর রহমান অতর্কিত ভাবে অধ্যক্ষের উপর চড়াও হন। এসময় ঐ শিক্ষক অধ্যক্ষের গায়ে মারতেও উদ্ধত হন। এ সময় উপস্থিত জনতা তার হাত থেকে অধ্যক্ষকে সরিয়ে দেন। এ বিষয়ে সহকারী শিক্ষক (আইসিটি) মোঃ তাইবুর রহমান বলেন, ওই সময়ে অধ্যক্ষের কাছে টিউশন ফি সম্পর্কে জানতে চাইলে তিনি আমার সাথে খারাপ আচরণ করেন বলে জানান। এ বিষয়ে অধ্যক্ষ ড. মোঃ মিনহাজুল ইসলাম বলেন, ঐ শিক্ষকের নানা অনিয়মের কারনে তাকে একাধিকবার কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছিলো। সেই ক্ষোভ থেকে টিউশন ফি কে কেন্দ্র করে, আজকে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতার কাজ করতে গেলে, জনতার সম্মুখে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকেন এবং আমাকে মারার জন্য তেরে আসেন বলে জানান তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম বলেন, এ বিষয়ে জানতে পেরেছি। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।