1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
ছাদ থেকে পানি পড়ে আপিল বিভাগে ১৮ মিনিট বিচারকাজ বন্ধ - www.khojbd24.com
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

ছাদ থেকে পানি পড়ে আপিল বিভাগে ১৮ মিনিট বিচারকাজ বন্ধ

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩৯ Time View

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার সময় ছাদ থেকে বিচারকদের আসনে পানি পড়ার ঘটনা ঘটেছে। এতে প্রধান বিচারপতিসহ ৫ বিচারপতি এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান, এসময় ১৮ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় বিচারকাজ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিচারকাজের শুরু থেকেই বিচারকদের ডানপাশে বসা বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের আসনে ছাদ থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছিল। তিনি বিষয়টি তার বেঞ্চ অফিসারকে জানান। এক পর্যায়ে পানির পড়ার ঘটনা প্রধান বিচারপতির নজরে আসে। পরে ৯টা ৪৪ মিনিটে প্রধান বিচারপতিসহ ৫ বিচারপতি এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান।

এরপর এজলাস কক্ষে ছুটে আসেন সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা। ঝুঁকিপূর্ণ জায়গা থেকে বিচারকদের আসন ছড়িয়ে ফেলা হয়। তারপর ১০টা ২ মিনিটে পুনরায় আপিল বিভাগে আসন গ্রহণ করেন বিচারপতিরা। শুরু হয় বিচারকাজ।

দ্বিতীয় দফায় বিচারকাজ শুরু হওয়ার পর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, ছাদটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ইঞ্জিনিয়ার দিয়ে ভালো করে দেখানো উচিত।

এতে সহমত পোষণ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ছাদের অবস্থা ঝুঁকিপূর্ণ, আজকে থেকে ইঞ্জিনিয়াররা কাজ শুরু করবে। এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেলকেও সহযোগিতা করার জন্য বলেন তিনি।

প্রসঙ্গত, এর আগেও আপিল বিভাগের এজলাস কক্ষে ছাদ থেকে পানি, পলেস্তারা পড়ার ঘটনা ঘটেছে। এরপরও অনেকটা ঝুঁকি নিয়ে আপিল বিভাগে বিচারকাজ পরিচালিত হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews