1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
ছোট ভাইকে গলাটিপে হত্যা, যুবকের যাবজ্জীবন - www.khojbd24.com
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

ছোট ভাইকে গলাটিপে হত্যা, যুবকের যাবজ্জীবন

  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪১ Time View

ফরিদপুরে ছোট ভাইকে গলাটিপে হত্যার দায়ে মো. নাজমুল মোল্লা (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার সন্ধ্যায় জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন।

দণ্ড পাওয়া নাজমুল ফরিদপুরের মধুখালীর দক্ষিণ চরবাগাট গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন না। ফলে আদালত নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নওয়াব আলী মৃধা বলেন, ভাইয়ের হাতে ভাই খুন এটা খুবই হৃদয়বিদারক ঘটনা। এ রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে অপরাধীদের অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই জেনে সমাজে অপরাধপ্রবণতা কমে আসবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১২ জুন নাজমুল তার ছোট ভাই তামজিদ মোল্লাকে (১৪) গলাটিপে হত্যা করেন। ওই দিন নিহতের বাবা মো. অহিদ মোল্লা বাদী হয়ে নাজমুলকে একমাত্র আসামি করে মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews