ইব্রাহিম হাসান,(উত্তরা)ঢাকা : কনকনে শীতের মৌসুমে রাজধানীর দক্ষিণ খানের শাহ্ কবির মাজার রোডের, আর্ক হাসপাতালে সামনে দীর্ঘদিন যাবত হাঁটু পরিমাণ জলাবদ্ধতা এলাকাবাসীর ভোগান্তির সৃষ্টি হয়।
আজ (১৪ জানুয়ারী) রবিবার সকালে জলাবদ্ধতা নিরাসনে নবনির্বাচিত এমপি জনাব খসরু চৌধুরী শাহ্ কবির মাজার রোডে আর্ক হাসপাতালে সামনে পরিদর্শনে যান। এসময় তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধ নিরসনের কাজ করা হবে। আমি মেয়র সাহেবের সাথে কথা বলবো।
স্কুলগামী, অফিসগামী ও এলাকাবাসীর কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে হলেও দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরাসনে কাজ করবে বলে এলাকাবাসীকে আশ্বাস দেন ঢাকা -১৮ আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব খসরু চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন,ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আলহাজ্ব ডি এম শামীম। ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মিয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ ও স্থানীয় মুরব্বিরা উপস্থিত ছিলেন।