
ডেস্ক : ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সুন্দরবনের অধিকাংশ এলাকাই প্লাবিত হয়েছে। উচ্চ জলোচ্ছ্বাসের কারণে সুন্দরবনের বন্যপ্রাণীরা বিপদের মধ্যে পড়েছে। গতকালে সুন্দরবনে মারা যাওয়া দুটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে।
গত সোমবার এই মৃত হরিণ দুটিকে উদ্ধার করা হয়। এছাড়া আরও কয়েকটি হরিণ আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
সুন্দরবনের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো জানান, সোমবার সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের কটকা ও দুবলার চর থেকে দুটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে । তিনি বলেন, এ ছাড়া আরও নয়টি হরিণ আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সুন্দরবনের অধিকাংশ এলাকা প্লাবিত হওয়ায় বন্যপ্রাণীর প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান এই বন কর্মকর্তা।
Leave a Reply