1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
জাতীয় নির্বাচন: ভোটের উপকরণ কেনা প্রায় শেষ, শিগগিরই যাবে মাঠে - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচন: ভোটের উপকরণ কেনা প্রায় শেষ, শিগগিরই যাবে মাঠে

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৪৫ Time View

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের নির্বাচনী উপকরণ সংগ্রহের কার্যক্রম প্রায় শেষের পথে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে জেলা পর্যায়ে এসব উপকরণ পাঠাবে ইসি।

ঢাকা বিভাগের জেলাগুলোতে ব্যালট বাক্স পাঠানোর মধ্যে দিয়ে এ প্রক্রিয়ার শুরু করতে যাচ্ছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। শুধু ঢাকার জেলা অফিসগুলোতেই পাঠানো হবে ১২ হাজার ব্যালট বাক্স। পর্যায়ক্রমে দূরের জেলাগুলোতে নির্বাচনি মালামাল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি।

ব্যালট বাক্স, অমোছনীয় কালি, সিল, স্ট্যাম্পসহ জাতীয় সংসদ নির্বাচনে ১৩ ধরনের নির্বাচনী উপকরণ কিনতে হয়। যার অধিকাংশ কেনাকাটা শেষ পর্যায়ে। এখন পর্যন্ত নতুন করে ৮০ হাজার ব্যালট বাক্স কেনা হয়েছে। এছাড়া আরও পুরানো ব্যালট বাক্স রয়েছে প্রত্যেক জেলা ও থানা নির্বাচন অফিসে। আর তফসিলের পরে বিজি প্রেসে ছাপানো হবে ব্যালট পেপার। সারাদেশের ৪২ হাজার ১০৩টির মতো ভোটকেন্দ্রের জন্য নির্বাচন কমিশনের তোড়জোর চলছে বেশ জোরেসোরেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews