1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির কর্মসূচি ঘোষণা - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির কর্মসূচি ঘোষণা

  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ৮৬ Time View

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেলা ২টায় রমনায় ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্সে বিএনপির উদ্যোগে আলোচনা সভা এবং শুক্রবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফাতেহা পাঠ ও পুস্পস্তবক অর্পণ করা হবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

এছাড়া দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে বলেও জানান রিজভী।

দিবসটি উপলক্ষে পোস্টার ও পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এছাড়া দলের অঙ্গ, সহযোগী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করবে। আর সারাদেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগগুলো আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews