নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদ্যদের আলাদা জোট হবে বলে জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
সকালে সংসদ ভবনে শপথ নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
তিনি বলেন সংসদে নির্বাচিত অনেকে আমরা এখনো একে অপরকে চিনি না। আলাপ পরিচয় শেষে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হবে।
এসময় তিনি বলেন তিনি স্বতন্ত্র বিদ্রোহী যাই হোক না কেনো, তিনি নৌকার মানুষ। নির্বাচনে তার লড়াই ছিলো নৌকার মাঝির বিরুদ্ধে।
এদিকে, ফরিদপুর-৩ থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ বলেন জোটের বিষয়ে সাথে আলাপ আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।
এছাড়া, আরও কয়েকজন স্বতন্ত্র সংসদ সদস্য জানান আলাপ আলোচনার পর জোটের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।