(মানিকগঞ্জ) প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর ও শিবালয়) আসনে জনপ্রিয় আওয়ামীলীগ নেতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা স্বতন্ত্র প্রার্থী আলহাজ এস.এম জাহিদ চর অঞ্চলের আওয়ামীলীগ,যুবলীগ.ছাত্রলীগসহ সাধারন জনগন,ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ।
আজ বুধবার (০৬ ডিসেম্বর) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে বাঘুটিয়া ইউনিয়ন ও বাচামারা ইউনিয়নে সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত আওয়ামীলীগ,যুবলীগ.ছাত্রলীগসহ সাধারন জনগন,ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ফরিদ আহম্মেদ,চকমিরপুর ইউপি চেয়ারম্যান ও দৌলতপুর উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম শফিকুল ইসলাম শফিক, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার,বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন,বাঘুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বারেক মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ইশারদ আলী, আওয়ামীলীগ নেতা মালেক ভান্ডারী, বাচামারা আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি আরিফ সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান সুমন, সাবেক সাধারন সম্পাদক জুয়েল রানা সহ নেতাকর্মী।
এদিকে এ আসনে জনপ্রিয় আওয়ামীলীগ নেতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এস.এম জাহিদ বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা আমি সেই দলের একজন সৈনিক । তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনপ্রিয় নেতাদের নির্বাচনে অংশ নিতে বলেছেন ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে আমি কাজ করে যাচ্ছি । আমি শত ভাগ আশাবাদী সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে আমাকে জনগণ নির্বাচিত করবেন। মানিকগঞ্জ-১ আসনের প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করতে চাই । অবহেলিত চর অঞ্চল বাসীর ভালোবাসা নিয়ে পাশে থাকতে চাই।