মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বিকেল ৫টায় হায়দার পাবলিক স্কুল, দেওড়া, টঙ্গীতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, টঙ্গী শাখা সংসদ এর পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রওনক পারভেজের সঞ্চালনায় এবং উদীচী, টঙ্গী শাখার সভাপতি জনাব মাধব আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সহসভাপতি শহিদুল্লাহ ভূঁইয়া স্বপন, রাজিব হায়দার সাদিম এবং আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সভাপতি শওকত আলী, সাবেক সভাপতি শেকানুল ইসলাম শাহী ও প্রধান আলোচক ড. সামসুল বারী। শেষে দেশাত্মবোধক সঙ্গীত, গণসঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়।