1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
ডাক্তার আব্দুর রশিদের ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

ডাক্তার আব্দুর রশিদের ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ১৩৩ Time View

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুর কেবলাজানের প্রবীন মুরিদ, আটরশি দরবার শরীফের গজল লেখক মরহুম ডাক্তার আব্দুর রশিদের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৭জানুয়ারী) বাদ জোহর মরহুমের রুহের মাগফেরাত কামনায় ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ গ্রামে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ মাহফিলের আয়োজন করেন মরহুমের দুইপুত্র মোঃ ওহিদুজ্জামান ও সাংবাদিক আবু নাসের হুসাইন এবং তার পরিবার।

মিলাদ-মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা এনায়েত হোসেন এবং মাওলানা মোস্তাফিজুর রহমান।

এসময় জাকের পার্টি ফরিদপুর-২, সাংগঠণিক সভাপতি ফজলুর রহমান, সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাহিদ সিকদার, জাকের পার্টি নেতা আইয়ুব আলী, নুরুদ্দিন মোল্যাসহ জাকের পার্টির নেতাকর্মী ও স্থানীয় মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, মরহুম আব্দুর রশিদ ডাক্তার হোমিও চিকিৎসায় দীর্ঘ ৪৮ বছর ফরিদপুরের সালথা ও রসুলপুর বাজারে মানব সেবায় নিয়োজিত ছিলেন। চিকিৎসা সেবার পাশাপাশি আটরশি দরবার শরীফের জন্য প্রায় ৫শতাধিক গজল রচনা করেছেন। তিনি ১৯৪৮ ইং সালে জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৭২ শতাংশ জমি দান করেন। তিনি এলাকায় একজন জনপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সব সময় মানুষকে ভালবাসতেন। শিক্ষার গ্রহণের জন্য সবাইকে উৎসাহ দিতেন।

উল্লেখ্য, ২০১৩ ইং সালের ১৭ ই জানুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews