
নিজস্ব প্রতিবেদন : ঢাকা মহানগরসহ ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনে নির্বাচনে লড়তে এ পর্যন্ত ১৫৬ জন মনোনয়ন ফরম নিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফরম নেন ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী নায়ক ফেরদৌস।
ঢাকার আসনগুলো থেকে এ পর্যন্ত যারা ফরম নিয়েছেন তাদের মধ্যে আছেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, হাজি সেলিমের ছেলে সোলামামান সেলিম, সাবের হোসেন চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাহাউদ্দিন নাছিম, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
ঢাকার প্রতিটি আসনে আওয়ামী লীগের একাধিক নেতা মনোনয়নপত্র কিনেছে। সবচেয়ে বেশি ফরম কিনেছেন ঢাকা ১৪ মিরপুর আসন থেকে ৯জন। চিত্রনায়ক ফেরদৌস আজ মনোনয়নপত্র সংগ্রহ করে সাংবাদিকদের বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করবেন তিনি।
Leave a Reply