1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
ঢাকা-১৮ আসনের উন্নয়ন করাই আমার লক্ষ্য: খসরু চৌধুরী এমপি - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

ঢাকা-১৮ আসনের উন্নয়ন করাই আমার লক্ষ্য: খসরু চৌধুরী এমপি

  • Update Time : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ৯৬ Time View

ঢাকা-১৮ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী এমপিকে সংবর্ধনা দিয়েছে দক্ষিণখান থানা আওয়ামী লীগ। সেই সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭, ৪৮, ৪৯ এবং ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা করা হয়েছে।

দক্ষিণখান ঈদগাহ মাঠ প্রাঙ্গণে দক্ষিণখান থানা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী এমপি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি মফিজ উদ্দিন বেপারী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এস এম মাহবুবুল আলম, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাধারণ মাসুদুজ্জামান মিঠু, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনসহ ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে খসরু চৌধুরী এমপি বলেন, আমি সারা জীবন আপনাদের পাশে থেকে সেবা করে যাব। আমি নির্বাচনের আগে যে অঙ্গীকার করেছি তা বাস্তবায়ন করব। ঢাকা-১৮ আসনের উন্নয়ন করাই আমার লক্ষ্য। আমি আমার লক্ষে অবিচল থাকবো। আমি দক্ষিণখানের বাসিন্দা হিসেবে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করেছি। সমস্যাগুলো আমি দেখেছি, যেই সমস্যাগুলো আছে এবং এগুলোর সমাধান হবে। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন উন্নয়নের মাধ্যমে আমি এর প্রতিদান দিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews