1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
ঢাকা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার আভাস - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

ঢাকা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার আভাস

  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ৬২ Time View

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর বাইরে ঢাকার তিনটি আসনে প্রার্থী ১৭ জন। ঢাকা-১, ঢাকা-২ ও ঢাকা-৩ এই তিনটি আসনে আওয়ামী লীগের তিনজন এবং জাতীয় পার্টির একজন হেভিওয়েট প্রার্থী এবারে ভোটে লড়ছেন। এর মধ্যে দোহার ও নবাবগঞ্জ নিয়ে গঠিত ঢাকা-১ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা ভোটারদের। তারা বলছেন, বাকি দুই আসনে নৌকার প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না।

রাজধানীর অদূরেই দোহার ও নবাবগঞ্জ নিয়ে গঠিত ঢাকা-১ আসন। কেরানীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন, সাভার উপজেলার তিনটি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-২ আসন। আর কেরানীগঞ্জ সদর নিয়ে গঠিত ঢাকা-৩ আসন। এই তিনটি আসনেই এখন চলছে জোর প্রচারণা। নির্বাচনী এলাকাগুলো ছেয়ে গেছে প্রার্থীদের পোষ্টার, ব্যানার আর ফেষ্টুনে।

ঢাকা-১, ঢাকা-২ এবং ঢাকা-৩ এই তিনটি আসনেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী রয়েছে। আছে জাতীয় পার্টির শক্তিশালী প্রার্থী। বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে মোট ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এই তিন আসনে।

ঢাকা-১ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৪০৭ জন। এখানে আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান। প্রচারণার শেষ সময়ে ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন এই প্রার্থী। করছেন কেন্দ্রভিত্তিক মতবিনিময় সভা। সালমান এফ রহমান জানান, বিএনপি-জামাত জোটের নানা অপপ্রচারের পরও ভোটকেন্দ্রে ৬০ শতাংশ ভোটার উপস্থিতি হবে বলে আশাবাদী তিনি।

একই আসনে জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলাম। কর্মী-সমর্থকদের সাথে নিয়ে দিন রাত সমান করে ছুটছেন ভোটারদের কাছে। করছেন উঠান বৈঠক। ঘরে ঘরে গিয়ে লাঙ্গল প্রতীকে ভোট চাইছেন তিনি। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী সালমা ইসলাম।

সবমিলিয়ে ঢাকা-১ আসনে বেশ প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে, ঢাকা-৩ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপিসহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৬ জন প্রার্থী রয়েছে। আর ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৫৪২ জন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তবে তিনি ছাড়া অন্য প্রার্থীদের প্রচারণা কম দেখা গেছে। যদিও আওয়ামী লীগের প্রার্থী বললেন, নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক।

অন্যদিকে, ঢাকা-২ আসনে সাবেক আইন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলামসহ প্রার্থী ৪ জন। এই আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৫৮ হাজার ৯শ ৭ জন। এই আসনে নৌকা প্রতীকের প্রচারণাই মূলত চোখে পড়ে। অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীর প্রচারনা কার্যক্রম।

ভোটের দিন নিরাপদ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার অপেক্ষায় ঢাকা-২ আসনের ভোটাররা।

আগামী ৭ই জানুয়ারী কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করছেন বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews