1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
তৃতীয় দিনের মতো বায়ুদূষণে শীর্ষে ঢাকা - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

তৃতীয় দিনের মতো বায়ুদূষণে শীর্ষে ঢাকা

  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৬ Time View

ফের অর্থাৎ টানা তৃতীয় দিনের মতো বায়ুদূষণের শীর্ষস্থানে রয়েছে ঢাকা। বুধবার বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

টানা তিন দিন ধরেই বিশ্বের ১১০ শহরের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। আজ ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ১৮২ অর্থাৎ এখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা। শহরটির স্কোর হচ্ছে ১৭৭ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং শহরটির স্কোর হচ্ছে ১৭২। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews