1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
তেল-গ্যাস অনুসন্ধান জোরালো করার তাগিদ - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

তেল-গ্যাস অনুসন্ধান জোরালো করার তাগিদ

  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৭ Time View

দীর্ঘমেয়াদে শিল্প কল-কারখানাগুলোতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দেশের অভ্যন্তরে তেল, কয়লা ও গ্যাস অনুসন্ধান প্রক্রিয়া জোরালো করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে আগামী গ্রীষ্মে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এখনই উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

রোববার মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই কার্যালয়ে ‘পাওয়ার, এনার্জি অ্যান্ড ইউটিলিটিস’ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় ব্যবসায়ীরা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এফবিসিসিআই।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ব্যবসায়ীদের প্রাণের চাহিদা। কিন্তু বৈশ্বিক সংকটসহ বেশ কিছু কারণে কল-কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই পণ্যের দাম বেড়ে গেছে। আসন্ন গ্রীষ্মকালে কীভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায় এ বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি আমিন হেলালী বলেন, ১৫ বছর আগে দেশের জ্বালানি খাতের যে অবস্থা ছিল, এখন সেই সমস্যার আমূল পরিবর্তন হয়েছে। জ্বালানি নিয়ে এখন আমরা ভালো অবস্থানে আছি। এক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ ও বিনিয়োগ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন রশিদ বলেন, জ্বালানির জন্য অবকাঠামোগত উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছতে পারিনি। জ্বালানি সরবরাহ নিশ্চিতে ক্রস বর্ডার বাণিজ্যে গুরুত্ব দিতে হবে। যেমন গ্রীষ্মকালে এখানে বিদ্যুতের চাহিদা বেশি থাকায় নেপাল থেকে কীভাবে বিদ্যুৎ আমদানি করতে পারি, একই সঙ্গে শীতকালে প্রয়োজনে নেপালে কীভাবে বিদ্যুৎ সরবরাহ করা যায় এগুলো নিয়ে জোরদার উদ্যোগ নিতে হবে। এখানে ভারত অনেক গুরুত্বপূর্ণ অংশ, তাদেরও আলোচনায় রাখতে হবে।

কমিটির ডিরেক্টর ইনচার্জ ও এফবিসিসিআই পরিচালক মোহাম্মদ রিয়াদ আলী বলেন, জ্বালানি সরবরাহ ঠিক রাখতে হলে তেল ও কয়লা অনুসন্ধান জোরদারের বিকল্প নেই। আমাদের প্রচুর কয়লা ও পাথর থাকার পরও বাইরে থেকে কয়লা ও পাথর আমদানি করতে হচ্ছে। কয়লা ও তেল অনুসন্ধান প্রক্রিয়া জোরদারের দাবি জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সহ-সভাপতি মুনির হোসাইন, এফবিসিসিআই পরিচালক হাজী হাফেজ হারুন, সাবেক পরিচালক ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews