1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
দাবি আদায় না হলে এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা সরকারি ইসলামপুর কলেজ শিক্ষার্থীদের - www.khojbd24.com
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

দাবি আদায় না হলে এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা সরকারি ইসলামপুর কলেজ শিক্ষার্থীদের

  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৪৯ Time View

জাবির আহম্মেদ জিহাদ : কোটা আন্দোলনের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ও সহিংসতার ঘটনার বিচার,শিক্ষার্থীদের ৯ দফা দাবি এবং গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি না দেয়া হলে ময়মনসিংহের সরকারি ইসলামপুর কলেজের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ না করার ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

কোটা সংস্কার আন্দোলনে দেশে এখন পর্যন্ত ২১০ জনেরও বেশি আন্দোলনকারী এবং শিক্ষার্থীদের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শিক্ষার্থীদের দাবি, সরকার সমর্থক ছাত্রলীগ এবং তাদের দলীয় নেতাকর্মীদের হামলায় এসব আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (পয়লা আগস্ট) কলেজের ২০২৪ ব্যাচ’র শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

কলেজটির ২০২৪ ব্যাচের সকল গ্রুপের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে।

একই সাথে শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্তে অটল থাকার ঘোষণাও দিয়েছেন।
বিবৃতিতে জানানো হয়েছে, ‘সরকারি ইসলামপুর কলেজের ২০২৪ ব্যাচের এইচএসসি পরিক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে,যতদিন পর্যন্ত আমাদের নয় দফা আদায় না হচ্ছে,অন্যায়ভাবে গ্রেফতার, এবং গুমকৃত সহ সকল আটক এইচএসসি পরিক্ষার্থীর মুক্তি না দেওয়া পর্যন্ত, আমরা সরকারি ইসলামপুর কলেজের পাবলি আমরা ক পরিক্ষা বর্জন করলাম।সেই সাথে কেউ এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করবে নাহ!
 

 
 
 
 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews