1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
দিনাজপুরে অনন্যা সংস্থার উদ্যোগে শীতার্ত প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

দিনাজপুরে অনন্যা সংস্থার উদ্যোগে শীতার্ত প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ

  • Update Time : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ৪৯ Time View

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা ‘অনন্যা সংস্থা’র আয়োজনে শীতার্ত ছিন্নমূল প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের মাঝে প্রতি বছরের মতো এবারেও তাদের ঈদগাহ্ আবাসিক এলাকা, পুলিশ লাইনস্থ কার্যালয় চত্বরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

অনন্যা সংস্থা’র সভাপতি বিলকিস বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অনন্যা সংস্থা’র র্নিবাহী পরিচালক ও বিশিষ্ট ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আখতারা বেগম, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির। শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে বক্তারা বলেন, শীতার্ত অসহায় দরিদ্র প্রতিবন্ধী মানুষের পাশে সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। দেশের বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলোকে দাড়াতে হবে। তাদেরকে পিছনে ফেলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আসুন আমরা জিও-এনজিও সংস্থার প্রতিনিধিরা শীতার্ত মানুষের পাশে থাকি। শীতবস্ত্র বিতরণের পূর্বে অনন্যা সংস্থার সাবেক নির্বাহী পরিচালক মরহুম কানিজ ফাতেমাসহ সংস্থার সদস্যরা যারা ইতিপূর্বে ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews