1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
দিনাজপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

দিনাজপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫১ Time View

মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, চেহেলগাজী স্মৃতিসৌধ ও মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ।
এছাড়া সকাল ৯টায় গোর-এ-শহীদ বড় ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কাউটস, গার্লস গাইড, রোভার স্কাউটস এবং শিশু-কিশোর সংগঠন কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ/ডিসপ্লে।
সকাল ১১টায় বন্ধন কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান। বেলা সাড়ে ১১টায় লেডিসক্লাবে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠান।
দুপুর ১টায় হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন।
বাদ জোহর সকল মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
সংশ্লিষ্ট সিনেমা হল ও সুবিধাজনক স্থানে ম্যাটিনি শো। বিষয়ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র “মুজিবঃ একটি জাতির রূপকার” শীর্ষক প্রদর্শনী এবং মিলনায়তনে/উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
বিকেল ৪টায় জেলা প্রশাসন ও দিনাজপুর পৌরসভার অংশগ্রহণে গোর-এ-শহীদ বড় ময়দানে প্রীতি ফুটবল ম্যাচ।
সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরন।
সর্বশেষে সুবিধাজনক সময়ে বাংলাদেশ শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমী ও জেলা সরকারি গ্রন্থাগারে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা, চিত্রাংকন ও আবৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ সব কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews