
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি॥ দিনাজপুর শহরের উপশহরস্থ খোদমাধবপুর মিস্ত্রীপাড়ায় মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল খোদমাধবপুর মিস্ত্রীপাড়ায় মহান বিজয় দিবসের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল বলেন, মেডিন দিনাজপুর বলতে এখন এই মিস্ত্রিপাড়াকে বুঝায়, দিনাজপুরিয়া এখন এরায়, বাব-দাদার আমলের লোক গুলো এই মিস্ত্রিপাড়ায় দেখা যায়। রাজা দিনারাজ বাহির থেকে যে লোকগুলো কাজে নিয়ে এসেছিল তাদের নামকরণে এই মিস্ত্রীপাড়া,দিনাজপুরের অনেক লোক বাহিরে গেলেও এরা এমার বাব-দাদার ভিটা ছাড়ি কুনোঠেও যায় নাই। দিনাজপুরের মানুষগুলোকে তোমার ঐতির্য্য গুলো শিখিবা হবি। আজকা তোমার এই আয়োজন মনমুগ্ধকর আয়োজন।
সবাই যখন নাচ-গান নিয়া পাগল, তোমরা তখনও সোয়াব কামানোর হিসাবোদ আছেন, খেলাধুলা করেছেন ভালো,পুরুস্কারের অনুষ্ঠান করেছেন ভালো,এখন আবার এলাকার মুরব্বী মানুষগুলোসহ এলাকাবাসীক খাওয়াবেন এটা একমাত্র মিস্ত্রিপাড়ায় করিবা পারে।
এলাকাবাসীর এই মিলন মেলায় বলে দিচ্ছে তোমরা দিনাজপুরিয়া। দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, দৈনিক কালের কন্ঠ,ডেইলি অবজার ভার,অনলাইন পোর্টাল জাগো নিউজ ২৪ ডট কমের দিনাজপুর প্রতিনিধি ও দৈনিক পত্রালাপের বার্তা সম্পাদক এমদাদুল হক মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাজিউল ইসলাম সাজু,আইনুল হক, রজ্জব আলী, শাকিল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শাহিন হোসেন,বুলু,দিনার প্রমুখ। মুক্তিযুদ্ধেও উপর আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পুরস্কার বিতরণী শেষে এলাকাসীর মিলন মেলায় সকলেই একত্রে (প্রীতিভোজ) খাওয়া-দাওয়ার মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে।
Leave a Reply