1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
দিনাজপুর সদরের মুরাদপুর ট্রাক মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন ও গনসংযোগ - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

দিনাজপুর সদরের মুরাদপুর ট্রাক মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন ও গনসংযোগ

  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫৩ Time View

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দ্বাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর ৩ আসনে স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চনে’র দিনাজপুর সদর উপজেলা ৭ নং উথরাইল ইউনিয়নের মুরাদপুর বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কর্মী ও সমর্থকদের নিয়ে ট্রাক মার্কার অফিস উদ্বোধন করেন। ট্রাক মার্কার প্রার্থী বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চনের পক্ষে অফিস উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সদস্য মানিক বসাক।

মানিক বসাক তার বক্তব্যে বলেন সকল ক্ষমতা জনগণের হাতে। তাই আপনারা যদি ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে কাঞ্চন । এ ছাড়াও কোন সহিংসতা হলে আপনারা সাথে সাথে ৯৯৯ এ ফোন দেবেন। সব সময় পুলিশ আনসার সেনাবাহিনী আপনাদের পাশে আছে। জননেত্রী শেখ হাসিনা চান অংশগ্রহণমূলক নির্বাচন। এবারের জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। কারোর ভোট কেউ দিতে পারবে না। তাই আপনারা ৭ জানুয়ারী সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ট্রাক মার্কায় ভোট দেয়ার উদার্ত আহবান জানাচ্ছি। একই দিন সদরের কমলপুর মালিগ্রাম .ফুলতলা উথরাইল মুরাদপুরসহ বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক ও ট্রাক মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়। এসময় জিয়া চেয়ারম্যান. যুবলীগ নেতা খায়রুল আলম.বাবু চৌধুরীসহ
ট্রাক মার্কা’র কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews