নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে লড়াই করছে বিএনপি।
তিনি বলেন হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসার রাজনীতি দূর হয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন এক এগারোর সরকারের বিরাজনীতিকরণের অংশ হিসেবে বিএনপির ওপর নির্যাতন নেমে আসার ধারাবাহিকতায় আরাফাত রহমান কোকোর মৃত্যুবরণ।
তিনি বলেন কোকো দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন, বাংলাদেশের ক্রীড়ার উন্নয়নে ভূমিকা রেখেছিলেন।